মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের পূর্ণ বিলুপ্তি ঘটে?
A প্রোফেজ
B প্রো-মেটাফেজ
C মেটাফেজ
D অ্যানাফেজ
Solution
Correct Answer: Option C
⇒ কোষ বিভাজনের প্রোফেজ (Prophase) ধাপের শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয় এবং প্রো-মেটাফেজ ধাপে তা প্রায় শেষ পর্যায়ে চলে আসে।
⇒ তবে মেটাফেজ (Metaphase) ধাপে এসে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের পূর্ণ বিলুপ্তি (Complete disappearance) ঘটে।
⇒ এই ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয় এবং কোষের ঠিক মাঝখানে বা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে।