একটি কোষ পর পর দু বার বিভক্ত হবার মধ্যবর্তী পর্যায়কে কী বলে?
A প্রোফেজ
B ইন্টারফেজ
C অ্যানাফেজ
D মেটাফেজ
Solution
Correct Answer: Option B
⇒ একটি কোষ পরপর দু'বার বিভক্ত হওয়ার মধ্যবর্তী প্রস্তুতিমূলক পর্যায়কে ইন্টারফেজ (Interphase) বা বিশ্রাম দশা বলে।
⇒ কোষ চক্রের মোট সময়ের প্রায় ৯০-৯৫% সময় এই পর্যায়ে ব্যয় হয়।
⇒ ইন্টারফেজ দশা শেষ হওয়ার পরেই মূলত কোষের নিউক্লিয়াসের বিভাজন (ক্যারিওকাইনেসিস) এবং সাইটোপ্লাজমের বিভাজন (সাইটোকাইনেসিস) শুরু হয়।