A নিউক্লিয়ার দুবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়
B অ্যানাফেজে প্রতিটি ক্রোমোজোম দু ভাগে বিভক্ত হয়ে দুই মেরুতে যায়, তাই প্রতি মেরুতে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান হয়
C প্রোফেজের জাইগোটিন উপ-পর্যায়ে, হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার সৃষ্টি করে
D সাধারণত কায়াজমা সৃষ্টি ও ক্রসিংওভার হয়, তাই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে বিনিময় ঘটে
Solution
Correct Answer: Option B
মিয়োসিস (Meiosis) কোষ বিভাজনের ক্ষেত্রে সঠিক তথ্যগুলো হলো:
- মিয়োসিস-১ এর অ্যানাফেজ-১ দশায় ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয় না, বরং হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বিচ্ছিন্ন হয়ে দুই মেরুতে যায়। এর ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। ক্রোমোজোম বিভক্ত হয়ে দুই মেরুতে যাওয়া এবং ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকা মূলত মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য।
- মিয়োসিসে নিউক্লিয়াস দুবার কিন্তু ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ তৈরি হয়।
- এর প্রোফেজ-১ এর জাইগোটিন উপ-পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বা বাইভ্যালেন্ট সৃষ্টি করে।
- এতে কায়াজমা সৃষ্টি ও ক্রসিং ওভার (Crossing over) ঘটে, যার ফলে জিনের আদান-প্রদান হয়। তাই সৃষ্ট অপত্য কোষগুলোর ক্রোমোজোমের গুণাগুণ মাতৃকোষের ক্রোমোজোমের সমগুণ সম্পন্ন হয় না।