Solution
Correct Answer: Option D
গঠন বা অণুর প্রকৃতির ওপর ভিত্তি করে প্রোটিন প্রধানত তিন ভাগে বিভক্ত।
যথা:
১. সরল প্রোটিন: যেসব প্রোটিনকে আর্দ্রবিশ্লেষণ করলে শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। (যেমন: অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোটামিন, হিস্টোন)।
২. যুগ্ম বা কনজুগেটেড প্রোটিন: সরল প্রোটিনের সাথে কোনো অপ্রোটিন অংশ যুক্ত থাকলে তাকে যুগ্ম প্রোটিন বলে। (যেমন: লাইপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন)।
৩. উদ্ভূত বা ডিরাইভড প্রোটিন: প্রাকৃতিক প্রোটিনকে এনজাইম, অ্যাসিড, ক্ষার বা তাপ দ্বারা পরিবর্তন করলে যে নতুন প্রোটিন তৈরি হয়। (যেমন: পেপটন, প্রোটিওজ)।