প্রোটিন গঠনে অংশগ্রহণকারী অ্যামিনো এসিডের সংখ্যা কয়টি?

A 10

B 20

C 30

D 40

Solution

Correct Answer: Option B

প্রোটিন গঠনে অংশগ্রহণকারী প্রধান অ্যামিনো অ্যাসিডের সংখ্যা ২০টি

- অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিন বা আমিষ গঠনের মূল একক। আমিষ পরিপাক হওয়ার পর তা অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। একাধিক অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে।
- জীবদেহে অনেক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকলেও, প্রোটিন সংশ্লেষণে মূলত এই ২০টি অ্যামিনো অ্যাসিড অংশ নেয়।
- এই ২০টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে ৮টি হলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড (যেমন: লাইসিন, ট্রিপটোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন ও থ্রিওনিন), যা মানবদেহ নিজে তৈরি করতে পারে না এবং খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions