অ্যালকোহল থেকে ভিনেগার তৈরি করতে পারে কোন অণুজীবটি?
A Bacillus
B Acetobacter
C Nitrosomonas
D Pseudomonas
Solution
Correct Answer: Option B
ভিনেগার হলো মূলত অ্যাসিটিক এসিডের (CH3COOH) ৬-১০% এবং পানির মিশ্রণ।
- অ্যালকোহল বা ইথানলকে গাঁজন (Fermentation) প্রক্রিয়ার মাধ্যমে জারিত করে অ্যাসিটিক এসিডে পরিণত করা হয়।
- এই রূপান্তরের কাজটি নির্দিষ্ট ব্যাকটেরিয়া দ্বারা সম্পন্ন হয়। Acetobacter গণের ব্যাকটেরিয়া ইথানল দ্রবীভূত তরলকে জারিত করে ভিনেগার তৈরি করতে ব্যবহৃত হয়।
- ভিনেগার সাধারণত রান্নাকর্মে এবং খাদ্য সংরক্ষক হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।