ম্যালেরিয়া জীবাণুর যে দশা প্রথম যকৃত কোষকে আক্রমণ করে-
A স্পোরোজয়েট
B ক্রিপ্টোজয়েট
C মেরোজয়েট
D ক্রিপ্টোমেরোজয়েট
Solution
Correct Answer: Option A
- মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর সংক্রমণ বা আক্রমণকারী দশা হলো স্পোরোজয়েট (Sporozoite)।
- ম্যালেরিয়া জীবাণু বহনকারী স্ত্রী অ্যানোফিলিস (Anopheles) মশা সুস্থ মানুষকে কামড়ালে মশার লালার মাধ্যমে এই মাকু আকৃতির স্পোরোজয়েটগুলো মানবদেহে প্রবেশ করে।
- রক্তস্রোতের মাধ্যমে বাহিত হয়ে এগুলো সর্বপ্রথম মানুষের যকৃত কোষকে (Liver cells) আক্রমণ করে এবং হেপাটিক শাইজোগনি শুরু করে।