Solution
Correct Answer: Option D
একটি পূর্ণাঙ্গ ডায়াটমের (Diatom) সিলিকাময় কোষপ্রাচীরকে ফ্রুস্টিউল (Frustule) বলা হয়। এটি দুটি খণ্ড বা ভালভ (Epivalve ও Hypovalve) নিয়ে গঠিত, যা দেখতে অনেকটা সাবানদানির মতো।
• পেরিপ্লাস্ট: ইউগ্লেনোফাইটা (Euglenophyta) জাতীয় শৈবালের প্রোটিনযুক্ত নমনীয় আবরণ।
• পাইরিনয়েড: ক্লোরোপ্লাস্টের ভেতরে অবস্থিত প্রোটিন জাতীয় দানাদার বস্তু, যার চারপাশে স্টার্চ জমা থাকে।
• ভলিউটিন: হলুদ-সোনালি শৈবালের সঞ্চিত খাদ্য উপাদান।