Solution
Correct Answer: Option B
বহুকোষী ফিলামেন্টাস (সূত্রাকার) শৈবালে (যেমন- Spirogyra, Ulothrix) ঢেউয়ের আঘাত বা অন্য কোনো যান্ত্রিক কারণে সুতা বা ফিলামেন্ট খন্ডিত হলে প্রতিটি খন্ড থেকে নতুন শৈবাল জন্মায়। এই অঙ্গজ জনন প্রক্রিয়াকে খন্ডায়ন (Fragmentation) বলা হয়।
• অন্যান্য অপশনগুলোর বিস্তারিত:
- কোষ বিভাজন (Cell division) ও দ্বিবিভাজন (Binary fission): এগুলো মূলত এককোষী শৈবালের (যেমন- ডায়াটম) অঙ্গজ জনন প্রক্রিয়া।
- স্পোর উৎপাদন (Spore formation): স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে শৈবালের অযৌন জনন ঘটে, এটি অঙ্গজ জনন নয়।