Solution
Correct Answer: Option A
সাইক্লোস্পোরিন (Cyclosporine): এটি একটি গুরুত্বপূর্ণ ইমিউনোসাপ্রেস্যান্ট (immunosuppressant) ওষুধ। অঙ্গ প্রতিস্থাপনের (যেমন- কিডনি বা হার্ট ট্রান্সপ্লান্ট) পর শরীর যেন নতুন অঙ্গকে প্রত্যাখ্যান না করে, সে জন্য এটি ব্যবহার করা হয়।
• ওষুধটি মূলত Tolypocladium inflatum নামক ছত্রাক থেকে তৈরি করা হয়।
অন্যান্য ছত্রাকের ব্যবহার:
• Penicillium: এটি থেকে জীবনরক্ষাকারী পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি হয়।
• Agaricus: এটি মাশরুম, যা পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
• Gibberella: এটি থেকে জিবেরেলিন নামক উদ্ভিদের বৃদ্ধিকারক হরমোন নিষ্কাশন করা হয়।