Solution
Correct Answer: Option D
Pteris (ফার্ন) এর জীবনচক্রে গ্যামিটোফাইটিক বা লিঙ্গধর দশাটি হ্যাপ্লয়েড (n)।
- স্পোর মাতৃকোষ (2n) মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্পোর (Spore) উৎপন্ন করে। তাই স্পোর হলো গ্যামিটোফাইটিক পর্যায়ের প্রথম কোষ বা প্রতিনিধি।
- স্পোর অঙ্কুরিত হয়ে যে সবুজ, চ্যাপ্টা, স্বভোজী এবং হৃদপিণ্ডাকার গ্যামেটোফাইট উদ্ভিদ তৈরি করে তাকে প্রোথেলাস (Prothallus) বলা হয়।
- এটি উভলিঙ্গ, অর্থাৎ একই প্রোথেলাসে পুংজননাঙ্গ (অ্যান্থেরিডিয়া) এবং স্ত্রীজননাঙ্গ (আর্কিগোনিয়াম) উৎপন্ন হয় যা গ্যামেট তৈরি করে।