Solution
Correct Answer: Option C
ফার্ন বা টেরিডোফাইট উদ্ভিদের জীবনচক্রে স্পোরোফাইট দশা হলো ডিপ্লয়েড (2n)।
- পুং গ্যামেট (শুক্রাণু) ও স্ত্রী গ্যামেটের (ডিম্বাণু) নিষেকের ফলে জাইগোট বা উস্পোর (Oospore) উৎপন্ন হয়।
- এই ডিপ্লয়েড উস্পোর-ই হলো ফার্নের স্পোরোফাইটিক বা ডিপ্লয়েড দশার প্রথম কোষ।
- অন্যদিকে, স্পোর (Spore) হলো হ্যাপ্লয়েড এবং এটি গ্যামিটোফাইট দশার প্রথম কোষ। স্পোর মাতৃকোষ ডিপ্লয়েড হলেও এটি স্পোরোফাইট দশার শেষ কোষ।