সরুকান্ড ক্রমে মোটা হয় কোন টিস্যুর ফলে?
A পার্শ্বীয় ভাজক টিস্যু
B শীর্ষস্থ ভাজক টিস্যু
C প্রাইমারি ভাজক টিস্যু
D ইন্টারক্যালরি ভাজক টিস্যু
Solution
Correct Answer: Option A
অবস্থান অনুসারে ভাজক টিস্যুকে ৩ ভাগে ভাগ করা যায়:
১. শীর্ষস্থ (Apical) ভাজক টিস্যু: মূল ও কান্ডের শীর্ষে থাকে, যা দৈর্ঘ্য বৃদ্ধি করে।
২. পার্শ্বীয় (Lateral) ভাজক টিস্যু: মূল ও কান্ডের পার্শ্বদেশ বরাবর লম্বালম্বিভাবে থাকে। এদের বিভাজনের ফলে উদ্ভিদ প্রস্থে বা পরিধিতে বৃদ্ধি পায়, অর্থাৎ সরু কান্ড ক্রমে মোটা হয়।
৩. নিবেশিত (Intercalary) ভাজক টিস্যু: দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে এবং পর্বমধ্যের বৃদ্ধিতে সাহায্য করে।