Solution
Correct Answer: Option A
উদ্ভিদের কান্ড বা মূলের পরিধি বা প্রস্থে বৃদ্ধির জন্য সেকেন্ডারি ভাজক টিস্যু বা পার্শ্বীয় ভাজক টিস্যু দায়ী।
• ক্যাম্বিয়াম (Cambium) হলো এক ধরণের পার্শ্বীয় ভাজক টিস্যু।
• এটি নালিকা বান্ডিলে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাঝখানে অবস্থান করে।
• ক্যাম্বিয়ামের কোষগুলো বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে উদ্ভিদের প্রস্থ বা পরিধি বৃদ্ধি করে (যাকে সেকেন্ডারি বৃদ্ধি বলা হয়)।
• অন্যদিকে জাইলেম, ফ্লোয়েম ও কর্টেক্স হলো স্থায়ী টিস্যু, যাদের বিভাজন ক্ষমতা নেই।