Solution
Correct Answer: Option A
অন্তঃস্টিলীয় অঞ্চল (Intrastelar region): মূল ও কান্ডের কেন্দ্রীয় অংশকে স্টিলি বলে। পরিচক্র বা Pericycle থেকে শুরু করে কেন্দ্রের দিকে অবস্থিত সব অংশই অন্তঃস্টিলীয় অঞ্চলের অন্তর্গত।
এর প্রধান অংশগুলো হলো:
• পরিচক্র (Pericycle)
• মজ্জা (Pith)
• মজ্জারশ্মি (Pith ray)
• ভাস্কুলার বান্ডল (Vascular bundle)
অন্যদিকে, বহিঃত্বক, অধঃত্বক এবং কর্টেক্স হলো বহিঃস্টিলীয় (Extrastelar) অঞ্চলের অংশ।