স্পাইকলেট পুষ্পবিন্যাসযুক্ত উদ্ভিদের কান্ড-
A পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত ও বদ্ধ
B পরিবহন কলাগুচ্ছ চক্রাকারে সজ্জিত
C অধঃত্বক একসারি কোষে গঠিত
D মজ্জারশ্মি সুস্পষ্ট ও বড়
Solution
Correct Answer: Option A
- স্পাইকলেট (Spikelet) পুষ্পবিন্যাস সাধারণত Poaceae গোত্রের বা একবীজপত্রী উদ্ভিদের অন্যতম প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য।
- একবীজপত্রী উদ্ভিদের কান্ডে সমপার্শ্বীয় (Collateral) ভাস্কুলার বান্ডল থাকে, অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করে।
- তবে এদের জাইলেম ও ফ্লোয়েমের মাঝে বিভাজনক্ষম ক্যাম্বিয়াম (Cambium) টিস্যু থাকে না। ক্যাম্বিয়াম অনুপস্থিত থাকার কারণে একে বদ্ধ (Closed) সমপার্শ্বীয় বলা হয়।