একবীজপত্রী মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি?
A বহিঃত্বকে কিউটিকল উপস্থিত
B অধঃত্বকে স্ক্লেরেনকাইমা টিস্যু আছে
C জাইলেম V বা Y আকৃতিবিশিষ্ট
D ভাস্কুলার বান্ডল অরীয় প্রকৃতির
Solution
Correct Answer: Option D
- উদ্ভিদের মূলের (একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উভয় ক্ষেত্রে) অন্যতম প্রধান অন্তর্গঠনগত বৈশিষ্ট্য হলো এদের ভাস্কুলার বান্ডল অরীয় (Radial) প্রকৃতির। অর্থাৎ, জাইলেম ও ফ্লোয়েম আলাদা গুচ্ছে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করে।
- মূলের বহিঃত্বকে কিউটিকল অনুপস্থিত থাকে।
- একবীজপত্রী মূলে অধঃত্বক (Hypodermis) থাকে না।
- V বা Y আকৃতির জাইলেম একবীজপত্রী উদ্ভিদের কান্ডের (যেমন- ভুট্টা কান্ড) বৈশিষ্ট্য, এটি মূলে থাকে না।