Solution
Correct Answer: Option A
ভুট্টা একটি একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদের কান্ডে বদ্ধ সমপার্শ্বীয় (Closed Collateral) ভাস্কুলার বান্ডল দেখা যায়।
⇒ সমপার্শ্বীয়: জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করে।
⇒ বদ্ধ: জাইলেম ও ফ্লোয়েমের মাঝে বিভাজনক্ষম ক্যাম্বিয়াম (Cambium) টিস্যু থাকে না।
⇒ অন্যদিকে ঢেঁড়স, বেগুন এবং টমেটো হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ, যাদের কান্ডে ক্যাম্বিয়ামযুক্ত মুক্ত সমপার্শ্বীয় (Open Collateral) ভাস্কুলার বান্ডল পাওয়া যায়।