এদের মধ্যে কোনটি মূলের বৈশিষ্ট্য?
A কর্টেক্স অপেক্ষাকৃত ছোট
B অধঃত্বক থাকে
C জাইলেম এন্ডার্ক
D ভাস্কুলার বান্ডল সব সময়ই অরীয়
Solution
Correct Answer: Option D
উদ্ভিদের মূলে ভাস্কুলার বান্ডল সর্বদা অরীয় (Radial) প্রকৃতির হয়ে থাকে।
- অরীয় ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু একত্রে কোনো বান্ডল সৃষ্টি না করে পৃথক গুচ্ছ হিসেবে অবস্থান করে এবং এরা মূলের কেন্দ্রকে ঘিরে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে পর্যায়ক্রমে সজ্জিত থাকে।
- মূলের অন্যান্য বৈশিষ্ট্যের ক্ষেত্রে: কর্টেক্স অপেক্ষাকৃত বড় হয়, অধঃত্বক অনুপস্থিত থাকে এবং জাইলেম সাধারণত এক্সার্ক (Exarch) প্রকৃতির হয়।