"আমার সোনার বাংলা'র প্রথম দশ চরণ জাতীয় সংগীত হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উদ্ধৃত হয়েছে?

A ৩য় অনুচ্ছেদ

B ৪র্থ অনুচ্ছেদ

C ৫ম অনুচ্ছেদ

D ৬ষ্ঠ অনুচ্ছেদ

Solution

Correct Answer: Option B

- ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি' গানটি 'গীতবিতান' এর স্বরবিতানের স্বদেশ পর্যায়ের অংশভূক্ত।
- গানটি ১৯০৫ সালে প্রথম 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশিত হয়।
- এটি গগন হরকরার 'আমি কোথায় পাব তারে, মনের মানুষ যারে' বাউল গানের সুরের অনুকরণে রচনা করেন।
- ২৫ চরণ বিশিষ্ট এই গানের/ কবিতার প্রথম ১০ চরণ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বাধীনতার ইশতেহারে ৩ মার্চ, ১৯৭১ ঘোষণা করা হয় আর ১৬ ডিসেম্বর, ১৯৭২ সংবিধানের ৪ (১) অনুচ্ছেদে জাতীয় সংগীতের মর্যাদা দেয়া হয়।
- জাতীয় সংগীত পরিবেশনের বিধানুযায়ী কন্ঠে গাইতে গেলে ১০ চরণ আর যন্ত্র সংগীতে বাজাতে গেলে চার চরণ পর্যন্ত বাজাতে হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions