সরাসরি মূল কন্টেন্টে যান

স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর মিডওয়াইফ (২৮.১২.২০২০)

৯৮ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান পুলিশের গুলিতে নিহত হন। আইয়ুব খান বিরোধী এ আন্দোলনে নিহত হওয়ায় তৎকালীন আইয়ুব গেট এর নাম পরিবর্তন করে শহিদ আসাদের নামে করা হয় আসাদ গেট।
ব্যাখ্যা (Explanation)
গর্ভাবস্থায় প্রথম তিন মাস খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ এই সময় গর্ভস্থ ভ্রূণের কোষ বিভাজিত হতে থাকে ও নানা অঙ্গ-প্রতঙ্গ তৈরি হয়ে থাকে। তখন এক্সরে সহ যেকোন ধরনের তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা নিষেধ। কেননা তেজস্ক্রিয় পদার্থ কোষ বিভাজনকে অস্বাভাবিক করে। ফলে শিশুর বিকলাঙ্গতা দেখা দিতে পারে। তবে কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে এক্সরে করা হয়।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশ ২০১৮ সালে প্রথম কাতার থেকে LNG আমদানি করে। কাতারের সাথে ১৫ বছর মেয়াদি এ আমদানি চুক্তি অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর ১.৮ মিলিয়ন টন হারে প্রথম পাঁচ বছর এবং প্রতি বছর ২.৫ মিলিয়ন টন হারে LNG পরের দশ বছর আমদানি করবে।
ব্যাখ্যা (Explanation)
অল্পবয়স্ক বা সেই সকল মহিলা যাদের কখনো সন্তান হয়নি তারা IUCD বা IUD ব্যবহার করতে পারেন। কারণ তাদের জরায়ুর আকার, যারা একবার গর্ভবতী হয়েছেন তাদের থেকে ছোট হয়। যেসকল মহিলারা ঋতুচক্রের রক্তস্রাব বেশি হয় তাদের জন্য IUCD প্রযোজ্য।
ব্যাখ্যা (Explanation)
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী সমগ্র দেশকে ১১ টি সেক্টর ও ৬৪ টি সাব সেক্টরে ভাগ করেছিলেন
ব্যাখ্যা (Explanation)
প্রদত্ত বাক্যে before এর পরে past indefinite tense থাকায় পূর্বের অংশ past perfect tense হবে। তাই বলতো শূন্যস্থানে had started বসবে। অপশন (3) passive structure হওয়ায় এবং বাকি দুটি অপশনের পরের অংশের সাথে tense- এর সামাঞ্জস্য না থাকায় তা সঠিক নয়।
ব্যাখ্যা (Explanation)
গর্ভাবস্থায় check- up এর জন্য মাতৃমঙ্গল কেন্দ্রের পরামর্শ অনুযায়ী নিয়মিত চেকআপ করা উচিত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়গুলো করা হয় তার মধ্যে রয়েছে- মায়ের ব্লাড প্রেসার মাপা, উচ্চতা ও ওজন পরিমাপ, গর্ভের শিশুর হার্ট রেট পরীক্ষা, মায়ের রক্ত ও প্রস্রাব পরীক্ষা ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস 'কপালকুণ্ডলা' । এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র— কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক। তাঁর রচিত আরও কয়েকটি উপন্যাস— রাজসিংহ, দুর্গেশনন্দিনী, চন্দ্রশেখর, বিষবৃক্ষ, রজনী, মৃণালিনী, কৃষ্ণকান্তের উইল। অন্যদিকে চরিত্রহীন, পরিণীতা গৃহদাহ উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
[Note: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার ৯৬ শতাংশ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে]
ব্যাখ্যা (Explanation)
টিউবেকটমি/ লাইগেশন হলো মহিলাদের পরিবার পরিকল্পনায় স্থায়ী পদ্ধতি। ইঞ্জেকশন পদ্ধতি হল তিন মাস মেয়াদি অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। নরপ্ল্যান্ট ও ওরাল পিল মহিলাদের জন্য স্বল্প মেয়াদী অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।
ব্যাখ্যা (Explanation)
রূমিং- ইন সন্তানের যত্ন নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। এটি কেবল মায়েদেরকে তাদের বাচ্চাদের সাথে বেশি সময় ব্যয় করার সুযোগই দেয় না, breast feeding- এও উৎসাহিত করে।
ব্যাখ্যা (Explanation)
Uterine prolapse বা জরায়ু প্রলাপস হলো
ব্যাখ্যা (Explanation)
প্রদত্ত অপশনগুলো তে natural অর্থ প্রাকৃতিক, rational অর্থ বিচারবুদ্ধিসম্পন্ন, wild অর্থ বন্য এবং unsocial অর্থ অসামাজিক। তাই মানুষ বিচারবুদ্ধি সম্পন্ন প্রাণী অর্থে অপশন (2) rational সঠিক উত্তর।
ব্যাখ্যা (Explanation)
Perinium- এর আশে পাশে ছিড়ে গেলে তাতে জটিলতার সম্ভাবনা থাকে এবং সহজে এই ঘা শুকায় না। তাই Perinium ছিড়ে যাওয়া থেকে রক্ষা করতে Episiotomy দেওয়া হয়। এতে পরবর্তী গর্ভধারণেও এপিসিওটমির স্থানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের পদ্মা নদী এক পাড়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচায় যমুনা নদীর সাথে মিলিত হয়েছে এবং অন্য পাড়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দে মিলিত হয়েছে।
ব্যাখ্যা (Explanation)
বাংলা বর্ণমালা
স্বরবর্ণ: ১১টি
ব্যঞ্জনবর্ণ: ৩৯টি
মোট বর্ণ: ৫০টি (স্বরবর্ণ ১১টি + ব্যঞ্জনবর্ণ ৩৯টি)

ধ্বনি শ্রেণী
মৌলিক স্বরধ্বনি: ৭টি
যৌগিক স্বরধ্বনি: ২৫টি
হ্রস্ব স্বরধ্বনি: ৪টি
দীর্ঘ স্বরধ্বনি: ৭টি

মাত্রা অনুসারে বর্ণ বিভাজন
মাত্রাহীন বর্ণ: ১০টি (স্বরবর্ণ ৪টি + ব্যঞ্জনবর্ণ ৬টি)
অর্ধমাত্রাযুক্ত বর্ণ: ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জনবর্ণ ৭টি)
পূর্ণমাত্রাযুক্ত বর্ণ: ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জনবর্ণ ২৬টি)

অন্যান্য শ্রেণী
কার: ১০টি (অ ছাড়া)
ফলা যুক্ত ব্যঞ্জনবর্ণ: ৫টি (ম, ন, ব, য, র)
স্পর্শবর্ণ: ২৫টি (ক থেকে ম পর্যন্ত)

ধ্বনি অনুযায়ী শ্রেণী
কন্ঠ্য ধ্বনি: ৫টি (ক, খ, গ, ঘ, ঙ)
তালব্য ধ্বনি: ৮টি (চ, ছ, জ, ঝ, ঞ, শ, য, য়)
মূর্ধন্য ধ্বনি: ৯টি (ট, ঠ, ড, ঢ, ণ, ষ, র, ড়, ঢ়)
দন্ত্য ধ্বনি: ৭টি (ত, থ, দ, ধ, ন, স, ল)
ওষ্ঠ্য ধ্বনি: ৫টি (প, ফ, ব, ভ, ম)

ঘোষ ও অঘোষ ধ্বনি
অঘোষ ধ্বনি: ১৪টি (প্রতি বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স)
ঘোষ ধ্বনি: ১১টি (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + হ)

প্রান এবং নাসিক্য ধ্বনি
অল্পপ্রাণ ধ্বনি: ১৩টি (প্রতি বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স)
মহাপ্রাণ ধ্বনি: ১১টি (প্রতি বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)
নাসিক্য ধ্বনি: ৮টি (প্রতি বর্গের ৫ম ধ্বনি + ং, ঁ, ঞ)

উষ্ম ও অন্তঃস্থ ধ্বনি
উষ্ম ধ্বনি: ৪টি (শ, ষ, স, হ)
অন্তঃস্থ ধ্বনি: ৪টি (য, ব, র, ল)
পার্শ্বিক ধ্বনি: ১টি (ল)
কম্পনজাত ধ্বনি: ১টি (র)
তাড়নজাত ধ্বনি: ২টি (ড়, ঢ়)
ব্যাখ্যা (Explanation)
- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' ।
- এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়।
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
- উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে।
- এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
ব্যাখ্যা (Explanation)
বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে প্রসবকালীন জরুরী চিকিৎসা বা EOC (emergency obstetric care) অত্যাবশ্যকীয় হিসেবে চিহ্নিত করেন।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রোমান্টিক কাব্য ধর্মী উপন্যাস 'শেষের কবিতা'। এটি ১৯২৮ সালে ' পত্রিকায় ছাপা হয়। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- অমিত, লাবণ্য, শোভনলাল, কেতকী। তাঁর রচিত আরও কয়েকটি উপন্যাস- চোখের বালি, নৌকাডুবি, গোরা, যোগাযোগ, দুই বোন, ঘরে-বাইরে, চতুরঙ্গ।
ব্যাখ্যা (Explanation)
আশুগঞ্জ- ভৈরব বাজার নদী বন্দর মেঘনা নদীর তীরে অবস্থিত। এ নদী বন্দর ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার মধ্যে যোগাযোগ স্থাপন করেছে।
ব্যাখ্যা (Explanation)
কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্থ হল 'অগ্নিবীণা' । এ কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা 'বিদ্রোহী' ১৯২২ শালী সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় প্রকাশিত হয়। এ কাব্যের প্রথম কবিতা 'প্রলয়োল্লাস'। এছাড়াও রক্তাম্বরধারিণী মা, কামাল পাশা, আগমনী, খেয়াপারের তরণী এ কাব্যের উল্লেখযোগ্য কবিতা।
ব্যাখ্যা (Explanation)
৩০ বছরের পর থেকেই বিমান সংখ্যা এবং গুণগত মান কমতে থাকে। এই সময় গর্ভধারণের চেষ্টা দিনের পর দিন ব্যর্থ হতে পারে। তাই ৩০ বছর বয়সের পরে নারীদের জন্য সন্তান নেওয়ার ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়।
ব্যাখ্যা (Explanation)
একটি শিশুকে জন্মের পর ৬ মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানো উচিত। এ সময় পর্যন্ত একটি শিশুর যে পরিমাণ পুষ্টি দরকার তার সবটুকু মায়ের দুধেই পাওয়া যায়।
ব্যাখ্যা (Explanation)
বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) অনুযায়ী গর্ভাবস্থায় কম মাত্রার হিমোগ্লোবিন (এইচ বি< জি/ডি এল) থাকাকে গর্ভাবস্থার রক্তস্বল্পতা (anaemia) বলে। গর্ভাবস্থায় রক্তাল্পতা বা অসময়ে জন্মদান, জন্মের পর শিশুর কম ওজন, মাতৃত্বকালীন মৃত্যু ঘটাতে পারে। মূলত anaemia মাতৃমৃত্যুর প্রত্যক্ষ কারণ।
ব্যাখ্যা (Explanation)
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) রিপোর্ট -২০২২ অনুসারে মাছ উৎপাদনে বাংলাদেশ -
- ইলিশ মাছ উৎপাদনে - ১ম।
- স্বাদুপানির পাখনাযুক্ত মাছ (ফিনফিশ) উৎপাদনে -২য়।
- স্বাদু পানির মাছ উৎপাদনে - ৩য়, এক্ষেত্রে চীন ও ভারতের অবস্থান যথাক্রমে ১ম ও ২য় ।
- চাষের মাছ উৎপাদেনে - ৩য়।
- সামুদ্রিক মৎস্য আহরণে - ২৮তম।
ব্যাখ্যা (Explanation)
সূর্যের উত্তরায়ন ও দক্ষিনায়ণের কারণে ইউরোপের দেশ নরওয়েতে দুটি ভিন্ন মৌসুমে অর্থাৎ বছরের অর্ধেকটা সময় সূর্য কখনো অস্তমিত হয় না। আর বছরের বাকি অর্ধেক সময় একেবারেই সুর্যের দেখা মেলে না।
ব্যাখ্যা (Explanation)
সন্তান প্রসবের পর মা ও শিশুর শরীর দুর্বল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। এই সময় সঠিক যত্ন নিলে এবং কিছু নিয়ম মেনে চললেই এসব জটিলতা এড়ানো সম্ভব। প্রসবের পরপরই মায়ের এবং নবজাত শিশুর যত্ন নেওয়া ও প্রসবের পর ৬ সপ্তাহ পর্যন্ত মা ও শিশুর অবস্থা ফলোআপ করাকে প্রসব পরবর্তী সেবা বলা হয়। প্রসব পরবর্তী জটিলতা গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—খিঁচুনি বা অজ্ঞান হওয়া, তলপেটে প্রচন্ড ব্যথা হওয়া ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
কোন জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ প্রকৃতির ইত্যাদি জানার জন্য pH একক ব্যবহার করা হয়। pH এরমান দ্বারা পানিতে হাইড্রোজেন পরিমাপ করা। সুতরাং কোন দ্রবণের pH হল ওই দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের (H⁺) ঘনমাত্রার ঋনাত্মক লগারিদম। অর্থাৎ pH = -log [H⁺]

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব পর্তুগালের নাগরিক অ্যান্তনিও গুতেরেস।
- তিনি ২০১৭ সালে জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হন।
- উল্লেখ্য, তিনি ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ★ মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭   নতুন 

▶ লাইভ পরীক্ষা শুরু: ২২ নভেম্বর ২০২৬ (শেষ ১৭ ডিসেম্বর)। প্রতিদিন একটি পরীক্ষা, রাত ১২টা থেকে ১১:৫৯ পর্যন্ত যেকোনো সময় দেওয়া যাবে।
◆ মোট ২৮টি পরীক্ষা: ১৬টি বিষয়ভিত্তিক, ১০টি ফুল মডেল টেস্ট ও বিগত সালের এমবিবিএস প্রশ্নে হুবহু ২টি।
◆ ফুল মডেল টেস্টের মান বণ্টন: জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫। প্রতি ভুলে ০.২৫ নম্বর কাটা যাবে।
◆ প্যাকেজ: মাত্র ১৫০ টাকা, মেয়াদ ভর্তি পরীক্ষা পর্যন্ত। সাথে পুরো প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট।

➤ রুটিন: হোম → পিডিএফ → লাইভ পরীক্ষার রুটিন → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ পরীক্ষা: হোম → পরীক্ষার সেকশন → ভার্সিটি ও মেডিকেল প্রস্তুতি → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ প্যাকেজ কিনতে: হোম → পেমেন্ট → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭


 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।