সরাসরি মূল কন্টেন্টে যান

সরকারি কর্মকমিশন (পিএসসি) (সিনিয়র স্টাফ নার্স) - ০২.০৯.২০২৩

৯৯ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- নিউজিল্যান্ডের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে।
- ১৮৯৩ সালের ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের সংসদ একটি আইন পাস করে, যা সকল বয়স্ক নারীকে ভোটাধিকার প্রদান করে। 
- নিউজিল্যান্ডের ভোটাধিকার আন্দোলনের নেতৃত্বে ছিলেন কেট শেপার্ড।
- নিউজিল্যান্ড ওশেনিয়ার একটি দ্বীপ রাষ্ট্র।
- এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
- এর রাজধানীর নাম ওয়েলিংটন।
- নিউজিল্যান্ড অসংখ্য ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত।
- তবে এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল স্টুয়ার্ট দ্বীপ এবং চাথাম দ্বীপ।
- নিউজিল্যান্ডের আদিম অধিবাসীদের ভাষা হল মাওরি।
ব্যাখ্যা (Explanation)
- বাংলা বর্ণমালা ৫০ টি বর্ণ রয়েছে । তার মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি ।

- পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে ৩২ টি, ৮ টি ও ১০ টি ।
ব্যাখ্যা (Explanation)
- মাইকেল মধুসূদন দত্ত রচিত সামাজিক প্রহসন ‘একই বলে সভ্যতা’(১৮৬০): নব্য ইংরেজি শিক্ষিত যুবকদের উচ্ছৃঙ্খলা ও অনাচারের কাহিনীই এ প্রহসনের মূল সুর।

ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত কবি ও সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা কবিতায় প্রথম আধুনিকতার প্রবর্তক ও প্রথম আধুনিক কবি। তিনি প্রথাগত ছন্দ ও অলঙ্কারের ব্যত্যয় ঘটিয়ে পাশ্চাত্য সাহিত্যের অনুকরণে বাংলা কবিতায় প্রথম সনেটের সংযোজন করেন। তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতার নাম ‘বঙ্গভাষা’ । এটি অক্ষরবৃত্ত ছন্দে অষ্টক ও ষটকে বিভক্ত। সনেটে মধুসূদনের প্রবল দেশপ্রেম প্রকাশ পেয়েছে।

তাঁর রচিত নাটক ও প্রহসন
- শর্মিষ্ঠা নাটক (১৮৫৯)
- কৃষ্ণকুমারী নাটক (১৮৬১)
- মায়া-কানন (১৮৭৪)
- বুড় সালিকের ঘাড়ে রোঁ (১৮৬০)
- পদ্মাবতী নাটক (১৮৬০)

তাঁর রচিত কাব্য
- তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০)
- মেঘনাদবধ কাব্য (১৮৬১)
- চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৫)
- ব্রজাঙ্গনা কাব্য (১৮৬১)
- বীরাঙ্গনা কাব্য (১৮৬২)
ব্যাখ্যা (Explanation)
১৯২২ সালে ''আনন্দময়ীর আগমনে'' এবং ''বিদ্রোহীর কৈফিয়ত'' নামক কবিতা ধুমকেতু পত্রিকায় প্রকাশের জন্য কাজী নজরুল ইসলাম এক বছর কারাবরণ করেন।
তাঁর উল্লেখযোগ্য কবিতা সমূহ
- অগ্নিবীণা (১৯২২)
- নতুন চাঁদ (১৯৩৯)
- মরুভাস্কর (১৯৫১)
- সঞ্চয়ন (১৯৫৫)
- সঞ্চিতা (১৯২৫)
- ফনীমনসা (১৯২৭)
- চক্রবাক (১৯২৯)
- সাতভাই চম্পা (১৯৩৩)
- নির্ঝর (১৯৩৯) ইত্যাদি। 
ব্যাখ্যা (Explanation)
- ১৭৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্স রাজ্যের প্যারিসের কুখ্যাত বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
- এ যুদ্ধে নেতৃত্ব দেন নেপোলিয়ন বোনাপার্ট (ফরাসি বিপ্লবের শিশু)। 
- লেখনির মাধ্যমে অনুপ্রেরণা যুগিয়েছিল রুশো ও ভলতেয়ার।
- এ বিপ্লবের ফলে রাজা ষোড়শ লুইয়ের পতন হয়েছিল। এই বিপ্লব ছিল তদানীন্তন ফ্রান্সের শত শত বছর ধরে নির্যাতিত ও বঞ্চিত "থার্ড স্টেট" বা সাধারন মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। 
- এই বিপ্লবের শ্লোগান ছিল- স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব" অথবা "Liberty, Equality and Fraternity".
- এই বিপ্লবের সময়কাল ছিল ১৪ জুলাই ১৭৮৯ থেকে ১৭৯৯।
ব্যাখ্যা (Explanation)
 - বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ ছেড়াদ্বীপ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত নিঝুম দ্বীপের অবস্থান হাতিয়া, নোয়াখালী ।

- ১৯৪০ সালে দ্বীপটি জেগে উঠে এবং ১৯৫০ সালে জনবসতি গড়ে উঠে।

- এ দ্বীপের আয়তন ৯১ কি.মি.। এটি চর ওসমান, গোল্ডেন আইল্যান্ড ও বাউলার চর নামেও পরিচিত।
ব্যাখ্যা (Explanation)
Palestine Liberation Organization (PLO) গঠনের উদ্দেশ্য একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা। এর সদর দপ্তর পশ্চিম তীরের রামাল্লায়। এটি ১৯৬৪ সালে গড়ে ওঠে।

- পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্হায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখন্ডে আসেন ১ জুলাই, ১৯৯৪ সালে। 

- ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত অসলো চুক্তির মাধ্যমে ইসরাইল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) পরস্পরকে স্বীকৃতি প্রদান করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্নিনটন চুক্তিটি স্বাক্ষরে মধ্যস্থতা করেন।
ব্যাখ্যা (Explanation)
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য বাংলাদেশকে ৪টি সামরিক জোনে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।

- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল (অব.) এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪টি সাব সেক্টরে ভাগ করে।
ব্যাখ্যা (Explanation)
- স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি ছিল। এ ডাকটিকিটের ডিজাইনার বিমান মল্লিক।

- এটি ২৯ জুলাই, ১৯৭১ সালে একযোগে মুজিবনগর, কলকাতার বাংলাদেশ মিশন ও লন্ডন থেকে প্রকাশিত হয়।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পর্বাংশে অবস্থিত । 
- এটির অবস্থান কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় । 
- এ দ্বীপটির পশ্চিম, উত্তর-পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় ১০-১৫ কিমি. প্রবাল প্রাচীর । 
- এ দ্বীপটির অপর নাম নারিকেল জিঞ্জিরা । 
ব্যাখ্যা (Explanation)

- সুয়েজ খাল (Suez Canal) মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল।

- এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।

- উত্তরে ইউরোপ থেকে দক্ষিণে এশিয়া, উভয়প্রান্তে পণ্যপরিবহনে সুয়েজ খাল একটি জলপথ হিসাবে ব্যবহৃত হয়, এতে করে সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয়না।

ব্যাখ্যা (Explanation)
- সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ (মাত্র ৮ বর্গকিলোমিটার)।

- দ্বীপটির স্থানীয় নাম ‘নারিকেল জিঞ্জিরা’। 

- এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত।
ব্যাখ্যা (Explanation)
- আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। এর আয়তন ০.৪৪ বর্গ কিমি।
- ১১ ফ্রেব্রুয়ারি, ১৯২৯ ইতালির সাথে Lateran pacts নামক চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- দেশটি পোপ কর্তৃক শাসিত হয় ।
- এর মুদ্রার নাম ইউরো, কিন্তু ইইউ সদস্য নয়।
- ভ্যাটিকান সিটি জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র ও বিশ্বব্যাংকের সদস্য নয়।
- এটি স্থলবেষ্টিত রাষ্ট্র। 
- উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম দেশ হলো রাশিয়া যার আয়তন ১,৭০,৭৫,২০০ বর্গ কিঃমিঃ ।
ব্যাখ্যা (Explanation)
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল।

- ১৯৭২ খ্রিস্টাব্দের ৪ঠা নভেম্বর বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহিত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়।
ব্যাখ্যা (Explanation)
- যে ডাক্তার কিডনি রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন তাকে nephrologists বলে। 
-Urologist =মুত্ররোগ বিশেষজ্ঞ
-Pathologist=রোগতত্ত্ববিদ
-neurologist =স্নায়ুরোগ বিশেষজ্ঞ
ব্যাখ্যা (Explanation)
- ফিমার মানবদেহের পশ্চাৎপদের প্রথম বড় অস্থি৷
- এটি দেহের সবচেয়ে লম্বা, ভারী ও শক্ত অস্থি।
- এর ঊর্ধ্বপ্রান্তে একটি গোল মস্তক, গ্রীবা ও ছোট বড় ট্রোকেল্টার অবস্থিত।
- আর নিম্নপ্রান্তে দুটি কন্ডাইল বিশিষ্ট ফিমারের মস্তক শ্রেণিচক্রে অ্যাসিটাবুলামের সাথে যুক্ত থাকে।
- এর প্রান্তে প্যাটেল নামক চ্যাপ্টা সিগময়েড অস্থি থাকে।
ব্যাখ্যা (Explanation)
- স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক।
- ১৯৭৭ সালে সরকার এ পুরস্কার প্রবর্তন করেন।
- বাংলা একাডেমি পুরস্কার বাংলাদেশে সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার।
- বাংলা ভাষা ও সাহিত্যক্ষেত্রে অবদানের স্বীকৃতস্বরূপ ১৯৬০ সালে 'বাংলা একাডেমি পুরস্কার' প্রবর্তন করা হয়।
- একুশে পদক দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। ১৯৭৬ সালে এটি প্রবর্তন করা হয়।
ব্যাখ্যা (Explanation)
- Decrease pulse rate (হ্রাসপ্রাপ্ত নাড়ীর গতি): এটি shock এর feature নয়। বরং, shock এর সময় সাধারণত হৃদস্পন্দন বেড়ে যায় (tachycardia), কারণ শরীর রক্তসঞ্চালন বজায় রাখার চেষ্টা করে।
- Feeble pulse (দুর্বল নাড়ীর স্পন্দন): এটি shock এর একটি সাধারণ লক্ষণ। রক্তচাপ কমে যাওয়ার কারণে নাড়ীর স্পন্দন দুর্বল হয়ে যায়।
- Hypotension (নিম্ন রক্তচাপ): এটিও shock এর একটি প্রধান লক্ষণ। রক্তসঞ্চালন কমে যাওয়ার ফলে রক্তচাপ দ্রুত কমে যায়।
- Decreased temperature (হ্রাসপ্রাপ্ত শরীরের তাপমাত্রা): এটি shock এর একটি লক্ষণ। রক্তপ্রবাহ কমে যাওয়ার ফলে শরীরের প্রান্তীয় অংশগুলি (যেমন হাত-পা) ঠান্ডা হয়ে যায়।
ব্যাখ্যা (Explanation)
- স্বাভাবিক fetal heart rate বা ভ্রূণের হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে ১২০ থেকে ১৬০ বার হয়। এই পরিসীমাটি গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিক থেকে শুরু করে প্রসবের আগ পর্যন্ত স্বাভাবিক বলে বিবেচিত হয়।

- এই হার প্রসবপূর্ব পরীক্ষার সময় বা প্রসবকালীন সময়ে পর্যবেক্ষণ করা হয়। যদি fetal heart rate এই পরিসীমার বাইরে যায়, তা ভ্রূণের স্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হতে পারে ।

- গর্ভের ফেটাল বাচ্চার হার্ট রেটের অস্বাভাবিক অবস্থা বুঝে ফেটাল এর distress বোঝা যায়। যদি হার্টবিট অনেক বেশি বা অনেক কম হয় তবে এ থেকে বোঝা যায়, ফেটাল কোনো সমস্যায় আছে।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- যেসব গ্রন্থি নালিবিহীন, ক্ষরণ সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী স্থানে ক্রিয়াশীল হয়, সে সব গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। যথা: পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রেনাল ইত্যাদি।

- যেসব গ্রন্থি নিজের ক্ষরিত রাসায়নিক পদার্থ নালিকার মাধ্যমে উৎপত্তিস্থলের অদূরেই বহন করে, সেগুলোকে বহিঃক্ষরা গ্রন্থি বলে। এদের নিঃসৃত পদার্থ রস(Juice) নামে পরিচিত। যথা: লালাগ্রন্থি, যকৃত(লিভার), অগ্ন্যাশয় ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
- Tranexamic acid - এটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই ঔষধটি রক্তক্ষরণ কমাতে ব্যবহৃত হয় এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে উৎসাহিত করে।
- Aspirin - এটি রক্ত পাতলা করে এবং রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে।
- Heparin - এটি রক্ত পাতলা করার ঔষধ যা রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে।
- Diclofenac - এটি একটি ব্যথানাশক ও প্রদাহরোধী ঔষধ। এটি রক্ত জমাট বাঁধার সাথে সরাসরি সম্পর্কিত নয়।
ব্যাখ্যা (Explanation)
- পটাশিয়াম আমাদের শরীরের জন্য একটি অপরিহার্য খনিজ। এটি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের ঠিকমতো কাজ করতে ভূমিকা রাখে।

- শরীরের পেশি সংকোচন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর স্নায়ু ফাংশন বজায় রাখা এবং ভারসাম্য নিয়ন্ত্রণে সহায়তা করে।

- মানুষের শরীরে রক্তে পটাশিয়ামের স্বাভাবিক মাত্রা ৩.৫-৫ mmol/L.
ব্যাখ্যা (Explanation)
-প্রাপ্তবয়স্কদের জন্য স্বাস্থ্যকর বডি মাস ইনডেক্স (BMI) পরিসীমা হলো 18.5 থেকে 24.9।
-BMI হলো শরীরের ওজন এবং উচ্চতার একটি পরিমাপ যা শরীরের ওজনের অস্বাস্থ্যকর মাত্রা নির্ধারণ করতে ব্যবহৃত হয়।
-BMI 18.5 থেকে কম হলে, এটিকে কম ওজন বলে মনে করা হয়।
-BMI 25 থেকে 29.9 এর মধ্যে হলে, এটিকে অতিরিক্ত ওজন বলে মনে করা হয়।
-BMI 30 বা তার বেশি হলে, এটিকে স্থূলতা বলে মনে করা হয়।
ব্যাখ্যা (Explanation)
- Autoclave হলো একটি যন্ত্র । 

- Autoclave পদ্ধতিতে কোনো instrument -কে disinfect ও sterilized করতে উচ্চতাপমাত্রা ও চাপে জলীয় বাস্প মাধ্যমে সকল আণূবিক্ষণিক জীবাণু ও স্পোর মেরে ফেলা হয় ।

- যেহেতু একই সাথে অল্প সময়ের মধ্যে এ কাজটি করা হয় তাই এটিই সহজ পদ্ধতি । 
ব্যাখ্যা (Explanation)
- OCP (Oral Contraceptive Pill): এটি একটি কম্বিনেশন পিল যা ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন ধারণ করে। স্তন্যদানকারী মায়েদের জন্য এটি ডেলিভারীর ৬ মাসের আগে ব্যবহার করা উচিত নয়, কারণ এটি দুধের উৎপাদন কমিয়ে দিতে পারে।
- IUCD (Intrauterine Contraceptive Device): এটি একটি ছোট, টি-আকৃতির ডিভাইস যা জরায়ুর ভিতরে স্থাপন করা হয়। এটি ডেলিভারীর ৬ সপ্তাহ পর থেকে ব্যবহার করা যায়।
- Implant: এটি একটি ছোট, নরম প্লাস্টিকের রড যা ত্বকের নিচে স্থাপন করা হয়। এটি ডেলিভারীর পর যে কোনও সময় ব্যবহার করা যায়।
- Minipill: এটি একটি প্রজেস্টেরন-ভিত্তিক জন্মনিয়ন্ত্রণ পিল যা স্তন্যদানকারী মায়েরা ব্যবহার করতে পারেন। এটি ডেলিভারীর ৬ সপ্তাহ পর থেকে ব্যবহার করা যায়।
ব্যাখ্যা (Explanation)
- শিশু জন্মের ১ ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ দিতে হয়। শিশু জন্মের প্রথম ২-৩ দিন পর্যন্ত মায়ের বুকের দুধকে শাল দুধ বলে।

- এতে প্রচুর এন্টিবডি থাকে যা শিশুর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। এটাকে শিশুর জীবনের প্রথম টিকাও বলা হয়। মায়ের দুধের প্রোটিনকে লেকটো এলবুমিন বলে।

- যদি বাচ্চা প্রথম ৬ মাস কেবল মায়ের বুকের দুধ খায় তবে তাকে এক্সক্লুসিভ দুধ পান বলে। মায়ের দুধে শিশুর মস্তিষ্কের বৃদ্ধির জন্য টরিন নামক উপাদান থাকে।

- দুধে শর্করার পরিমাণ ৭.৪ গ্রাম। আর গরুর দুধে শর্করা থাকে ৪.৬ গ্রাম।
ব্যাখ্যা (Explanation)
- সাধারণত যকৃতের প্রদাহকে হেপাটাইটিস বলে। ভাইরাস দ্বারা যকৃতের প্রদাহ হলে তাকে ভাইরাল হেপাটাইটিস বলে।

- HbsAg (Hepatitis B surface Antigen): এটি হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেন। এই পরীক্ষা দ্বারা রক্তে ভাইরাসের উপস্থিতি নির্ণয় করা হয়।

- Anti-HbsAg (Antibody to Hepatitis B surface Antigen): এটি হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈরি অ্যান্টিবডি। এই পরীক্ষা দ্বারা ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ণয় করা হয়।

- Anti-HCV (Antibody to Hepatitis C Virus): এটি হেপাটাইটিস সি ভাইরাসের বিরুদ্ধে তৈরি অ্যান্টিবডি। এই পরীক্ষাটি হেপাটাইটিস সি ভাইরাস সনাক্ত করার জন্য ব্যবহৃত হয়, হেপাটাইটিস বি'র জন্য নয়।
ব্যাখ্যা (Explanation)
- জন্ডিস (Jaundice) যা ইক্টেরাস (ictetus) নামেও পরিচিত, আসলে কোন রোগ নয়, এটি রোগের লক্ষণ মাত্র।
- জন্ডিস হলে রক্তে বিলরুবিনের মাত্রা বেড়ে যায় ফলে ত্বক,স্ক্লের বা চোখের সাদা অংশ ও অন্যন্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়।
- রক্তে বিলিরুবিনের ঘনত্ব 1.2 mg/dL এর নিচে থাকে (25 µmol/L এর নিচে)। 3 mg/dL বা 50 µmol/L এর বেশি হলে জন্ডিস হয়। 
- jaundice শব্দটি ফরাসি শব্দ jaunisse, থেকে এসেছে যার অর্থ হলুদাভ।
ব্যাখ্যা (Explanation)
- একলেমশিয়া এক ধরনের খিচুনি যা গর্ভবতী মহিলাদের হয়। এটি সন্তান প্রসবের সময় বা প্রসবের পরেও হতে পারে।

- এর লক্ষণগুলো হলো- অস্বাভাবিকভাবে ওজন বেড়ে যাওয়া, মুখ বা হাত ফুলে যাওয়া, প্রচণ্ড মাথা ব্যথা হওয়া ও চোখে অন্ধকার দেখা। আর এটি নিয়ন্ত্রণে শিরা পথে ম্যাগনেসিয়াম সালফেট ইনজেকশন দেওয়া হয়।

- ম্যাগনেশিয়াম সালফেট ইনজেকশন দেওয়ার সময় ইউরিনের পরিমাণ মনিটর করতে হবে।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
- ভিটামিন-কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনোন।
- এটি প্রোথ্রোম্বিন নামক প্রোটিন তৈরি করে, যা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে।
- এছাড়াও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমেও ভিটামিন কে ব্যবহার করা হয়।
- ভিটামিন-কে রক্ত তঞ্চন (Blood Clotting) করার প্রয়োজনীয় প্রোটিন ফিব্রিনোজেন তৈরি করে।
- এর অভাবে শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়। 
- ভিটামিন কে এসেনশিয়াল ফ্যাটসলিউবল ভিটামিন।
- এটি হাড় ও হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে।
- ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে।
- সবুজ রঙের শাকসবজি, লেটুসপাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম প্রভৃতি ভিটামিন কে এর উৎস।
- ভিটামিন- ডি এর অভাবে রিকেটস ও অস্টিওম্যালাসিয়া রোগ হতে পারে।
- ভিটামিন- এ এর অভাবে রাতকানা রোগ হতে পারে।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ★ মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭   নতুন 

▶ লাইভ পরীক্ষা শুরু: ২২ নভেম্বর ২০২৬ (শেষ ১৭ ডিসেম্বর)। প্রতিদিন একটি পরীক্ষা, রাত ১২টা থেকে ১১:৫৯ পর্যন্ত যেকোনো সময় দেওয়া যাবে।
◆ মোট ২৮টি পরীক্ষা: ১৬টি বিষয়ভিত্তিক, ১০টি ফুল মডেল টেস্ট ও বিগত সালের এমবিবিএস প্রশ্নে হুবহু ২টি।
◆ ফুল মডেল টেস্টের মান বণ্টন: জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫। প্রতি ভুলে ০.২৫ নম্বর কাটা যাবে।
◆ প্যাকেজ: মাত্র ১৫০ টাকা, মেয়াদ ভর্তি পরীক্ষা পর্যন্ত। সাথে পুরো প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট।

➤ রুটিন: হোম → পিডিএফ → লাইভ পরীক্ষার রুটিন → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ পরীক্ষা: হোম → পরীক্ষার সেকশন → ভার্সিটি ও মেডিকেল প্রস্তুতি → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ প্যাকেজ কিনতে: হোম → পেমেন্ট → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭


 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।