Solution
Correct Answer: Option C
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় দুটি পিগমেন্ট সিস্টেম বা ফটোসিস্টেম কাজ করে: ফটোসিস্টেম-১ (PS-I) এবং ফটোসিস্টেম-২ (PS-II)।
পিগমেন্ট সিস্টেম- ১ (PS-I): এর রিঅ্যাকশন সেন্টার বা বিক্রিয়া কেন্দ্রের প্রধান ক্লোরোফিল অণু হলো P-700, কারণ এটি ৭০০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো সবচেয়ে ভালোভাবে শোষণ করতে পারে।
অন্যদিকে, পিগমেন্ট সিস্টেম- ২ (PS-II) এর বিক্রিয়া কেন্দ্রের প্রধান ক্লোরোফিল অণু হলো P-680।