সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে উৎপন্ন হয় কোনটি? 

A পানি ও শর্করা 

B ATP ও শর্করা 

C NADP ও শর্করা 

D NADPH₂ ও ATP

Solution

Correct Answer: Option D

⇒ সালোকসংশ্লেষণ দুটি প্রধান পর্যায়ে সম্পন্ন হয়: আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়।
আলোক পর্যায়ে (Light-dependent phase) সূর্যালোকের সাহায্যে পানির সালোক বিভাজন (photolysis) ঘটে।
⇒ এই পর্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে ATP এবং NADPH₂ (বা NADPH + H⁺) উৎপন্ন করে, যা কোষের আত্তীকরণ শক্তি (Assimilatory power) হিসেবে পরিচিত।
⇒ পরবর্তীতে শর্করা উৎপন্ন হয় অন্ধকার পর্যায়ে, যেখানে আলোক পর্যায়ে উৎপন্ন এই ATP এবং NADPH₂ ব্যবহৃত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions