Solution
Correct Answer: Option B
- দৌড়বিদরা যখন অতিরিক্ত পরিশ্রম করেন বা দ্রুত দৌড়ান, তখন তাদের পেশিকোষে পর্যাপ্ত অক্সিজেনের অভাব দেখা দেয়।
- এমতাবস্থায় পেশিকোষে অবাত শ্বসন ঘটে এবং গ্লুকোজ অসম্পূর্ণভাবে জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড (Lactic acid) তৈরি করে।
- পেশিতে এই ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার কারণেই ক্লান্তি বা ব্যথার সৃষ্টি হয়।
- প্রসঙ্গত, দুধ টক হয়ে গেলেও এতে বিদ্যমান ল্যাকটোজ শর্করা হতে এই একই ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়।