পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণের ফলে কী উৎপন্ন হয়?
A সাইট্রিক অ্যাসিড
B ল্যাকটিক অ্যাসিড
C ম্যালিক অ্যাসিড
D সাকসিনিক অ্যাসিড
Solution
Correct Answer: Option B
- অবাত শ্বসন বা অক্সিজেনের অনুপস্থিতিতে পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ ঘটে।
- প্রাণীদেহের পেশিকোষে এবং কিছু ব্যাকটেরিয়াতে (যেমন: ল্যাকটিক এসিড ব্যাকটেরিয়া) পাইরুভিক এসিড বিজারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে।
- অন্যদিকে ইস্ট বা কিছু অণুজীবের ক্ষেত্রে এটি ইথাইল অ্যালকোহল (ইথানল) ও কার্বন ডাই-অক্সাইডে পরিণত হয়।
- এই প্রক্রিয়ায় শক্তির উৎপাদন সবাত শ্বসনের তুলনায় অনেক কম হয়।