নিচের কোন তথ্যটি সঠিক নয়?
A পত্ররন্ধ্র প্রস্বেদনের অঙ্গ
B একবীজপত্রী উদ্ভিদের মজ্জা বেশ বড়
C বীজের সার্থক অঙ্কুরোদগম ইমবাইবিশন প্রক্রিয়ার ওপর নির্ভরশীল
D শ্বসন এক ধরনের বিজারণ প্রক্রিয়া
Solution
Correct Answer: Option D
• শ্বসন (Respiration) একটি জারণ প্রক্রিয়া (Oxidation process)।
• এই প্রক্রিয়ায় জীবদেহের কোষস্থ জটিল জৈব যৌগ অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে সরল যৌগে পরিণত হয় এবং শক্তি উৎপন্ন করে। তাই 'শ্বসন এক ধরনের বিজারণ প্রক্রিয়া' তথ্যটি সঠিক নয়।
• অন্যান্য তথ্যগুলো সঠিক: পাতা বা কান্ডের পত্ররন্ধ্র প্রধান প্রস্বেদন অঙ্গ, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মজ্জা বেশ বড় হয় এবং বীজের অঙ্কুরোদগমের শুরুতে পানি শোষণের জন্য ইমবাইবিশন (Imbibition) অপরিহার্য।