আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষটি মায়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে কতটি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু সৃষ্টি করে?
A ছয়টি
B চারটি
C দুইটি
D আটটি
Solution
Correct Answer: Option B
- ডিপ্লয়েড (2n) স্ত্রীরেণু মাতৃকোষ (Megaspore mother cell) মায়োসিস (Meiosis) কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভক্ত হয়।
- মায়োসিস বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়।
- একটি মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হলে সর্বদা ৪টি অপত্য কোষ সৃষ্টি হয়, তাই এক্ষেত্রে মোট ৪টি হ্যাপ্লয়েড (n) স্ত্রীরেণু (Megaspore) উৎপন্ন হয়।
- পরবর্তীতে এই ৪টি হ্যাপ্লয়েড স্ত্রীরেণুর মধ্যে সাধারণত ৩টি নষ্ট হয়ে যায় এবং ১টি কর্মক্ষম থেকে ভ্রূণথলি গঠন করে।