কোনটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়?
A দেহ দ্বিপার্শীয় প্রতিসম, খণ্ডকায়িত এবং ট্যাগমাটার বিভক্ত
B কিউটিকল নির্মিত বাহিঃকঙ্কাল রয়েছে
C রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের
D অধিকাংশ দেহগহ্বর হিমোসিলে পূর্ণ হয়
Solution
Correct Answer: Option C
Arthropoda পর্বের প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত বা মুক্ত (Open) ধরনের। অর্থাৎ, রক্ত কেবল হৃৎপিণ্ড ও রক্তনালির ভেতর সীমাবদ্ধ না থেকে দেহগহ্বরে বা হিমোসিলে প্রবেশ করে। তাই 'রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের' তথ্যটি Arthropoda-এর ক্ষেত্রে সঠিক নয় (এটি মূলত Annelida এবং Chordata পর্বের বৈশিষ্ট্য)।
বাকি সবগুলো (দ্বিপার্শীয় প্রতিসম, কিউটিকল নির্মিত বহিঃকঙ্কাল এবং হিমোসিল) আর্থ্রোপোডার সঠিক বৈশিষ্ট্য।