Solution
Correct Answer: Option B
- Urochordata (ইউরোকর্ডাটা) উপপর্বের প্রাণীদের দেহ সেলুলোজ নির্মিত টিউনিক (Tunic) বা টেস্ট (Test) নামক আচ্ছাদনে আবৃত থাকে। এজন্য এদের টিউনিকেটস (Tunicates)-ও বলা হয়।
- Salpa, Ascidia ইত্যাদি প্রাণী Urochordata উপপর্বের অন্তর্গত।
- তাই Salpa-এর দেহ টিউনিক আবরণে আবৃত থাকে।
- অন্যদিকে, Sycon পরিফেরা পর্বের, Petromyzon সাইক্লোস্টোমাটা শ্রেণির এবং Amphioxus সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণী।