টিস্যু কালচারের জনক কে? 

A Morgan 

B Ereky 

C Shoog 

D Haberlandt

Solution

Correct Answer: Option D

উদ্ভিদ টিস্যু কালচার প্রযুক্তির প্রবর্তক বা জনক হলেন জার্মান উদ্ভিদবিজ্ঞানী গটলিভ হ্যাব্বারল্যান্ডট (Gottlieb Haberlandt)। তিনি ১৯০২ সালে সর্বপ্রথম উদ্ভিদের কোষ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরির ধারণা দেন।

টিস্যু কালচার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
• টিস্যু কালচার পদ্ধতিতে বিভাজনক্ষম কোষ থেকে তৈরি উদ্ভিদ চারার প্রধান বৈশিষ্ট্য হলো এরা রোগমুক্ত থাকে।
• এই পদ্ধতির অপর নাম In-vitro কালচার
• টিস্যু কালচারের মাধ্যমে তৈরি ভ্রূণকে Somatic embryo বলা হয়।

অন্যান্য বিজ্ঞানীদের মধ্যে:
• Karl Ereky সর্বপ্রথম 'Biotechnology' শব্দটি ব্যবহার করেন।
• T.H. Morgan জীনতত্ত্বের গবেষণায় বিখ্যাত।
• Skoog উদ্ভিদ হরমোন এবং টিস্যু কালচার মিডিয়া তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions