Solution
Correct Answer: Option A
'গোল্ডেন রাইস' (Golden Rice) বা সুপার রাইস হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি এক বিশেষ জাতের ধান, যা ভিটামিন-এ (Vit-A) এর অভাব পূরণে সাহায্য করে।
- এই ধানে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন (beta-carotene) থাকে, যা মানবদেহে প্রবেশের পর ভিটামিন-এ তে রূপান্তরিত হয়।
- সাধারণ ধানে বিটা-ক্যারোটিন থাকে না। তাই ভুট্টা এবং একটি মাটির ব্যাকটেরিয়া থেকে জিন প্রবেশ করিয়ে এটি উদ্ভাবন করা হয়েছে।
- ভিটামিন-এ এর অভাবজনিত রোগ, বিশেষ করে শিশুদের রাতকানা রোগ ও অন্ধত্ব প্রতিরোধের লক্ষ্যে এই ধান তৈরি করা হয়েছে।