জিনেটিক ইঞ্জিনিয়ারিং-এ প্লাজমিড DNA-এর কর্তিত অংশে target DNA জোড়া লাগানোর জন্য কোন এনজাইম ব্যবহৃত হয়? 

A এন্ডোনিউক্লিয়েজ 

B পলিমারেজ 

C লাইয়েজ 

D লাইগেজ

Solution

Correct Answer: Option D

জিনেটিক ইঞ্জিনিয়ারিং-এ প্লাজমিড DNA-এর কর্তিত অংশে টার্গেট (target) DNA জোড়া লাগানোর জন্য লাইগেজ (Ligase) এনজাইম ব্যবহৃত হয়। খণ্ডগুলোকে জোড়া লাগানোর কাজ করে বলে একে আণবিক আঠা (Molecular glue) বলা হয়।
অন্যান্য এনজাইমের কাজ:
এন্ডোনিউক্লিয়েজ (Endonuclease): DNA অণুর ভেতরের দিকের ফসফোডাইএস্টার বন্ড ভেঙে DNA-কে খণ্ডিত করে (যেমন- রেস্ট্রিকশন এনজাইম)।
পলিমারেজ (Polymerase): নতুন DNA বা RNA সূত্রক সংশ্লেষণে সাহায্য করে।
লাইয়েজ (Lyase): জল বা অন্য কোনো অণু যোগ বা অপসারণের মাধ্যমে রাসায়নিক বন্ধন ভাঙতে সাহায্য করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions