ডলি নামক ক্লোন তৈরির জন্য পল ডরসেট স্ত্রী ভেড়া থেকে কী সংগ্রহ করা হয়?
A নিষিক্ত ডিম্বাণু
B স্তনগ্রন্থি কোষ
C পরিণত শুক্রাণু
D অনিষিক্ত ডিম্বাণু
Solution
Correct Answer: Option D
১৯৯৬ সালের ৫ জুলাই Adult cell ক্লোনিং-এর মাধ্যমে জন্ম নেওয়া বিশ্বের প্রথম স্তন্যপায়ী প্রাণীর নাম ডলি (Dolly)।
• ডলি তৈরির প্রক্রিয়ায় একটি স্ত্রী ভেড়া থেকে অনিষিক্ত ডিম্বাণু (Unfertilized egg) সংগ্রহ করে তার নিউক্লিয়াস অপসারণ করা হয়েছিল।
• পরবর্তীতে অন্য একটি ভেড়ার স্তনগ্রন্থির কোষ (Somatic cell) থেকে নিউক্লিয়াস নিয়ে ওই নিউক্লিয়াসবিহীন ডিম্বাণুতে প্রতিস্থাপন করে ক্লোন তৈরি করা হয়।
• জন্মের পর ২০০৩ সালে ফুসফুসের জটিলতাজনিত রোগে ডলি মারা যায়।