Solution
Correct Answer: Option C
• উদ্ভিদ থেকে ফল পরিপক্ব হয়ে বীজ মাতৃগাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই অর্থাৎ গাছে থাকা অবস্থায় বীজের যে অঙ্কুরোদগম ঘটে, তাকে জরায়ুজ অঙ্কুরোদগম (Viviparous germination) বলে।
• সাধারণত উপকূলীয় বা ম্যানগ্রোভ বনাঞ্চলের উদ্ভিদে (যেমন: বোরা, খলসি, গরান, সুন্দরী, কেওড়া ইত্যাদি) এই ধরনের অঙ্কুরোদগম দেখা যায়।
• এই প্রক্রিয়ায় ফলের ভারি ভ্রূণমূল যখন ম্যানগ্রোভ বনাঞ্চলের নরম কাদামাটিতে পড়ে, তখন তা সহজেই গেঁথে যায় এবং জোয়ার-ভাটার স্রোতে ভেসে না গিয়ে সফলভাবে নতুন চারা তৈরি করতে পারে।