রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যদিয়ে রক্তসঞ্চালনের সঠিক গতিপথ কোনটি?
A বাল্বাস আর্টেরিওসাস → ভেন্ট্রিকল → অ্যাট্রিয়াম → সাইনাস ভেনোসাস
B অ্যাট্রিয়াম → ভেন্ট্রিকল → বাল্বাস আর্টেরিওসাস → সাইনাস ভেনোসাস
C সাইনাস ভেনোসাস → অ্যাট্রিয়াম → ভেন্ট্রিকল → বাল্বাস আর্টেরিওয়াস
D সাইনাস ভেনোসাস → ভেন্ট্রিকল → অ্যাট্রিয়াম → বাল্বাস আর্টেরিওসাস
Solution
Correct Answer: Option C
রুই মাছের হৃৎপিণ্ড ভেনাস হার্ট (Venous heart) বা শিরা হৃৎপিণ্ড নামে পরিচিত, কারণ এর ভেতর দিয়ে কেবল কার্বন ডাই-অক্সাইডযুক্ত রক্ত প্রবাহিত হয়।
রক্তসঞ্চালনের সঠিক পথটি হলো: সাইনাস ভেনোসাস → অ্যাট্রিয়াম → ভেন্ট্রিকল → বাল্বাস আর্টেরিওসাস।
রক্ত প্রথমে উপপ্রকোষ্ঠ সাইনাস ভেনোসাসে প্রবেশ করে এবং পর্যায়ক্রমে অন্যান্য প্রকোষ্ঠ পার হয়ে ফুলকার দিকে অগ্রসর হয়।