Solution
Correct Answer: Option A
জীববৈচিত্র্য সংরক্ষণের দুটি প্রধান পদ্ধতি রয়েছে: ইন-সিটু (In-situ) এবং এক্স-সিটু (Ex-situ)।
• Ex-situ সংরক্ষণ: কোনো জীবকে তার প্রাকৃতিক আবাসস্থলের বাইরে অন্য কোনো নিয়ন্ত্রিত পরিবেশে বা কৃত্রিম উপায়ে সংরক্ষণ করাকে Ex-situ সংরক্ষণ বলে। যেমন- বোটানিক্যাল গার্ডেন, সিড ব্যাংক, জিন ব্যাংক। এছাড়া টিস্যুকালচার (Tissue culture) এর মাধ্যমেও বিপন্ন উদ্ভিদ (Endangered plants) সংরক্ষণ ও অল্প সময়ে প্রচুর চারা উৎপাদন একটি কার্যকরী Ex-situ পদ্ধতি।
• In-situ সংরক্ষণ: জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা। যেমন- জাতীয় উদ্যান, সাফারি পার্ক, ইকোপার্ক।