Labeo rohita র আঁইশের কেন্দ্রকে কী বলে? 

A  সারকুলি 

B অ্যানুলী

C ফোকাস

D ক্রোমাটোফোর

Solution

Correct Answer: Option C

Labeo rohita (রুই মাছ)-এর সাইক্লয়েড আঁইশের একদম কেন্দ্রীয় অংশকে ফোকাস (Focus) বলা হয়।
• ফোকাস থেকেই আঁইশের বৃদ্ধি শুরু হয়।
• ফোকাসকে কেন্দ্র করে যে বৃত্তাকার রেখাগুলো থাকে তাদের সারকুলি (Circuli) বলে।
• সারকুলির মধ্যে কিছু পুরু ও স্পষ্ট রেখাকে অ্যানুলী (Annuli) বলে, যা দিয়ে মাছের বয়স ও বৃদ্ধির হার নির্ণয় করা যায়।
• অন্যদিকে ক্রোমাটোফোর হলো ত্বকে অবস্থিত রঞ্জক কোষ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions