রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে কোনটি সঠিক?
A O2 যুক্ত রক্ত পাম্প করে
B CO2 যুক্ত রক্ত পাম্প করে
C O2 ও CO2 যুক্ত রক্ত পাম্প করে
D মিশ্রিত রক্ত পাম্প করে
Solution
Correct Answer: Option B
রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট (Venous Heart) বা শিরা হৃৎপিণ্ড বলা হয়।
কারণ, এদের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে সর্বদা কেবল CO2 যুক্ত রক্ত বা দূষিত রক্ত প্রবাহিত হয়।
হৃৎপিণ্ড এই দূষিত রক্তকে পাম্প করে ফুলকায় পাঠায়, যেখানে রক্ত পরিশোধিত হয়ে অক্সিজেনযুক্ত (O2) হয়।