যকৃতে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় কোন উৎস সংশ্লেষিত হয়?
A অ্যামিনো এসিড ও গ্লিসারল
B গ্লিসারল ও ফ্যাটি এসিড
C ফ্যাটি এসিড ও গ্লাইকোজেন
D গ্লাইকোজেন ও অ্যামিনো এসিড
Solution
Correct Answer: Option A
গ্লুকোনিওজেনেসিস (Gluconeogenesis) হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে শর্করা বা কার্বোহাইড্রেট ছাড়া অন্য উপাদান থেকে গ্লুকোজ তৈরি হয়।
- যকৃতে এই প্রক্রিয়ার প্রধান উৎস বা প্রিকার্সর হিসেবে মূলত অ্যামিনো এসিড (Amino acid) এবং গ্লিসারল (Glycerol) ব্যবহৃত হয়।
- লিপিড বা চর্বি ভেঙে গ্লিসারল এবং প্রোটিন ভেঙে অ্যামিনো এসিড পাওয়া যায়, যা নির্দিষ্ট এনজাইমের সহায়তায় পর্যায়ক্রমিক বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজে রূপান্তরিত হয়।