মিট্রাল ভাল্ব এর অবস্থান কোথায়?
A বাম নিলয় ও মহাধমনি
B বাম অলিন্দ ও বাম নিলয়
C ডান অলিন্দ ও সুপিরিয়র ভেনাক্যাভা
D ডান অলিন্দ ও ডান নিলয়
Solution
Correct Answer: Option B
মিট্রাল ভাল্ব (Mitral valve)-এর অপর নাম হলো বাইকাসপিড কপাটিকা (Bicuspid valve)।
- এটি হৃৎপিণ্ডের বাম অলিন্দ (Left atrium) এবং বাম নিলয়ের (Left ventricle) সংযোগস্থলে অবস্থিত।
- এই কপাটিকা বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত স্বাভাবিকভাবে প্রবেশ করতে দেয়, কিন্তু নিলয় সংকুচিত হলে রক্তকে পুনরায় অলিন্দে ফিরে যেতে বাধা দেয়।