মাইট্রাল কপাটিকা নিম্নে উল্লেখিত কোথায় অবস্থিত?
A ডান ও বাম নিলয়ের গোড়ায়
B ডান অলিন্দ-নিলয় ছিদ্র মুখে
C বাম অলিন্দ-নিলয় ছিদ্রমুখে
D অ্যাওর্টার ছিদ্র মুখে
Solution
Correct Answer: Option C
মাইট্রাল কপাটিকা (Mitral valve)-এর অপর নাম হলো বাইকাসপিড কপাটিকা (Bicuspid valve)।
- এটি হৃৎপিণ্ডের বাম অলিন্দ (Left atrium) এবং বাম নিলয়ের (Left ventricle) সংযোগস্থলে বা বাম অলিন্দ-নিলয় ছিদ্রমুখে অবস্থিত।
- এই কপাটিকা বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত স্বাভাবিকভাবে প্রবেশ করতে দেয়, কিন্তু নিলয় সংকুচিত হলে রক্তকে পুনরায় অলিন্দে ফিরে যেতে বাধা দেয়।