ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনিতে এবং অ্যাওর্টাতে রক্ত পরিচালিত করে কোনটি?
A সেমিলুনার কপাটিকা
B অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা
C বাইকাসপিড কপাটিকা
D ট্রাইকাসপিড কপাটিকা
Solution
Correct Answer: Option A
সেমিলুনার কপাটিকা বা অর্ধচন্দ্রাকার কপাটিকা হৃৎপিণ্ডের নিলয় (ভেন্ট্রিকল) এবং ধমনির সংযোগস্থলে অবস্থিত।
- ডান নিলয় এবং পালমোনারি ধমনির সংযোগস্থলে থাকে পালমোনারি সেমিলুনার কপাটিকা।
- বাম নিলয় এবং অ্যাওর্টা (মহাধমনি)-র সংযোগস্থলে থাকে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা।
এরা ভেন্ট্রিকল বা নিলয় থেকে রক্তকে ধমনিতে পরিচালিত করে কিন্তু বিপরীত দিকে ফিরে আসতে বাধা দেয়। অন্যদিকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার (বাইকাসপিড ও ট্রাইকাসপিড) কপাটিকা অলিন্দ ও নিলয়ের মাঝে অবস্থিত।