কার্ডিয়াক চক্রের কোন দশায় প্রথম হৃদ শব্দ সৃষ্টি হয়?
A অ্যাট্রিয়ামের ডায়াস্টোল
B ভেন্ট্রিকলের সিস্টোল
C অ্যাট্রিয়ামের সিস্টোল
D ভেন্ট্রিকলের ডায়াস্টোল
Solution
Correct Answer: Option B
কার্ডিয়াক চক্রে প্রথম হৃদশব্দ বা 'লাব' (Lub) সৃষ্টি হয় ভেন্ট্রিকলের সিস্টোল বা নিলয়ের সংকোচনের সময়।
এই দশার শুরুতে ভেন্ট্রিকল সংকুচিত হতে শুরু করলে এর ভেতরের চাপ বৃদ্ধি পায়। ফলে রক্ত যাতে পুনরায় অলিন্দে ফিরে যেতে না পারে, সেজন্য ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা সজোরে বন্ধ হয়ে যায়। কপাটিকা বন্ধ হওয়ার এই ধাক্কার ফলেই প্রথম হৃদশব্দটি উৎপন্ন হয়।