ডান অলিন্দ প্রসারিত হলে অগ্রদেশীয় মহাশিরার মাধ্যমে দেশে সামনে অঞ্চল থেকে কার্বন-ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিম্নের কোন অলিন্দে ফিরে আসে? 

A ডান নিলয় 

B ডান অলিন্দ 

C বাম নিলয় 

D বাম অলিন্দ

Solution

Correct Answer: Option B

মানুষের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট। উপরের প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম নিলয় বলে।
ডান অলিন্দ: এর সাথে একটি উর্ধ্ব মহাশিরা (Superior Vena Cava) এবং একটি নিম্ন মহাশিরা যুক্ত থাকে। ডান অলিন্দ প্রসারিত হলে দেহের সামনের বা ঊর্ধ্বাংশ থেকে কার্বন-ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত উর্ধ্ব মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে ফিরে আসে।
বাম অলিন্দ: চারটি পালমোনারি শিরার সাথে যুক্ত।
ডান নিলয়: এখান থেকে ফুসফুসীয় ধমনি উৎপন্ন হয়।
বাম নিলয়: এখান থেকে মহাধমনি বা অ্যাওর্টা উৎপন্ন হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions