কোন ধরনের রক্ত সংবহনের মাধ্যমে পৌষ্টিকনালি থেকে শোষিত সরল খাদ্য যকৃতে আসে?
A সিস্টেমিক
B পালমোনারি
C পোর্টাল
D করোনারি
Solution
Correct Answer: Option C
পরিপাকতন্ত্রে জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেচকের সাহায্যে ভেঙে সরল খাদ্যে পরিণত হয়ে শোষিত হয়।
পৌষ্টিকনালি থেকে শোষিত এই সরল খাদ্য উপাদানসমূহ এবং রক্ত সরাসরি হৃৎপিণ্ডে না গিয়ে পোর্টাল সংবহন (Portal circulation) বা হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে প্রথমে যকৃতে প্রবেশ করে। যকৃতে প্রয়োজনীয় বিপাকীয় কাজ সম্পন্ন হওয়ার পর তা পুনরায় মূল সংবহনে ফিরে যায়।