একজন সুস্থ মানুষের ডায়াস্টোলিক রক্ত চাপের সীমা কত? 

A ৭০-৮০ 

B ৭০-৯০ 

C ৮০-১২০ 

D ৭০-১২০

Solution

Correct Answer: Option B

রক্তচাপ বলতে সাধারণত সিস্টেমিক প্রবাহে ধমনির ভেতরের রক্তের চাপকে বোঝায়।
- প্রতিটি হৃৎস্পন্দনের সময় হৃৎপিণ্ডের সর্বোচ্চ সংকোচন চাপকে সিস্টোলিক চাপ এবং দুটি স্পন্দনের মাঝে সর্বনিম্ন প্রসারণ চাপকে ডায়াস্টোলিক চাপ বলা হয়।
- একজন সুস্থ মানুষের আদর্শ রক্তচাপে সিস্টোলিক প্রেশার ১২০-এর কম এবং ডায়াস্টোলিক প্রেশার ৮০-এর কম থাকে।
- তবে স্বাভাবিকভাবে ডায়াস্টোলিক রক্তচাপের একটি নির্দিষ্ট সীমা থাকে, যা ৭০-৯০ mm Hg এর মধ্যে ওঠানামা করতে পারে।
- উচ্চ রক্তচাপের পূর্বাবস্থায় (প্রি-হাইপারটেনশন) সিস্টোলিক প্রেশার ১২০-১৩৯ এবং ডায়াস্টোলিক প্রেশার ৮০-৮৯ থাকে। ডায়াস্টোলিক চাপ ৯০ বা তার বেশি হয়ে গেলে তাকে উচ্চ রক্তচাপ বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions