করোনারি ধমনি সরু হয়ে যাওয়া নির্ণয়ে ব্যবহৃত হয় কোন পরিক্ষা?
A ইকোকার্ডিগ্রাম
B এনজিওগ্রাম
C ইসিজি
D ইটিটি
Solution
Correct Answer: Option B
করোনারি ধমনি সরু হয়ে যাওয়া বা ব্লক নির্ণয়ে এনজিওগ্রাম (Angiogram) করা হয়।
- হৃৎপিণ্ডের নিজস্ব পেশিতে (মায়োকার্ডিয়াম) রক্ত সরবরাহকারী ধমনি হলো করোনারি ধমনি (Coronary artery)। এটি মহাধমনির (Aorta) গোড়া থেকে উৎপন্ন হয় এবং হৃৎপিণ্ডের প্রাচীরে অক্সিজেনযুক্ত রক্ত ও পুষ্টি সরবরাহ করে।
- পালমোনারি ধমনি হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই-অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে নিয়ে যায়।
- বৃক্কীয় ধমনি কিডনিতে এবং সাবক্ল্যাভিয়ান ধমনি হাত ও কাঁধে রক্ত সরবরাহ করে।