নিচের কোনটির সাথে অ্যাড্রেনাল গ্রন্থি নিবিড়ভাবে যুক্ত থাকে?
A মস্তিষ্ক
B অগ্ন্যাশয়
C যকৃত
D বৃক্ক
Solution
Correct Answer: Option D
অ্যাড্রেনাল গ্রন্থি (Adrenal gland) নিবিড়ভাবে বৃক্ক (Kidney)-এর সাথে যুক্ত থাকে। - মানবদেহের দুটি বৃক্কের প্রতিটির উপরিভাগে একটি করে অ্যাড্রেনাল গ্রন্থি অবস্থান করে। - বৃক্কের উপরে অবস্থিত হওয়ায় একে সুপ্রারেনাল গ্রন্থি (Suprarenal gland)-ও বলা হয়। - এটি জীবনরক্ষাকারী বিভিন্ন হরমোন নিঃসরণের মাধ্যমে দেহের বিপাক ও চাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৫৪
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: প্যারীচাঁদ মিত্র, সেলিম আল দীন, সৈয়দ ওয়ালীউল্লাহ সৈয়দ মুজতবা আলী। ইংরেজি: Vocabulary (Synonyms, Antonyms, Meanings, and Spellings)- A - E গণিত: ট্রেন ও গতিবেগ সংক্রান্ত সমস্যা। দৈনন্দিন বিজ্ঞান: চৌম্বকত্ব ও চুম্বকবিদ্যা