Solution
Correct Answer: Option B
- মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার থেকে সাময়িকভাবে সঞ্চিত মূত্র দেহের বাইরে নিষ্কাশিত হওয়ার জন্য যে নালী ব্যবহৃত হয়, তাকে ইউরেথ্রা (Urethra) বা মূত্রনালী বলে।
- অপরদিকে, কিডনি বা বৃক্ক থেকে মূত্র তৈরি হওয়ার পর তা মূত্রথলিতে বহন করে নিয়ে আসে ইউরেটার (Ureter) বা গবিনী।
- অপশনে থাকা ওভিডাক্ট (Oviduct) বা ফ্যালোপিয়ান টিউব ডিম্বাণু পরিবহনে এবং ভাস ডিফারেন্স (Vas deferens) শুক্রাণু পরিবহনে কাজ করে।